Score0/ 100
Visitors1this season
Rating00 reviews
📢 NOTICE
About BANDHANI BAYAM SAMITI
*বিতংস*
বিতংস কথাটি ব্যবহৃত হয়ে থাকে ফাঁদ পেতে পশুপাখি ধরার প্রক্রিয়া হিসেবে। বর্তমান পরিস্থিতিতে আমাদের চারপাশে এই রকম বহু ফাঁদ পাতা আছে, যাতে আমরা প্রতি মুহূর্তে আটকে পড়ছি। নিজেদের স্বার্থের জন্য সমাজের কিছু মানুষ এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, তারা চায় গোটা সমাজকে আঙুলের ডগাতে রেখে নিজেদের মতন করে পরিচালনা করতে।
এই কাজে সমাজকে পথ দেখাচ্ছে সমাজের একটি অন্যতম স্তম্ভ। তারা সত্যকে বন্দী করে, মিথ্যার মোড়কে সত্যকে ঢেকে রেখে মানুষকে ভুল বোঝাচ্ছে। চোখের সামনে মিথ্যার পর্দা ঝুলিয়ে রেখে, মিথ্যা কেই সত্য বলে বিশ্বাস করতে বাধ্য করায়। যদিও এই পথে বেশ কিছু ব্যতিক্রমীও রয়েছে। তাদের কাছে এখনো সত্য ই ঈশ্বর । আর এই সত্যকে পাথেয় করেই সমাজ মূল দিশা খুঁজে পাবে, এটাই আমাদের প্রার্থনা।
📍 13, GADADHAR MISTRY LANE HOWRAH, HOWAR-711104, WEST BENGAL
Features
Visitor Comments (0)
Most helpful
